২ নভেম্বর ২০১১ - ২০:৩০

সৌদি আরবের সংবাদ সূত্রসমূহ জানিয়েছে যে, এদেশের আটক অপর ৬ জন শিয়াকে মু্ক্তি দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে গত ৪৮ ঘন্টায় ২৩ জন শিয়া মুক্তি লাভ করলো।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দীর্ঘ কয়েক মাস আলে সৌদের কারাগারের আটক থাকার পর মুক্তি প্রাপ্ত শিয়ারা হলেন : ‘আহমাদ আল জারুদী’, ‘মুস্তাফা আল বোস্তানী’, ‘আহমাদ কুওয়াইস’, ‘মাহদী আল নাসের’, ‘গাসসান আল মারযুক’ এবং ‘কাসেম আল মাতরুক’।

গত মাসে ৩২০ জন সৌদি শিয়া মুসলিম এদেশের কারাগারে আটক ছিলেন, কিন্তু এদেশের শিয়াদের দৃঢ়তা এবং আলেম সমাজের চাপ প্রয়োগের ফলে তাদের অধিকাংশকেই মুক্ত করা হয়েছে।

এ প্রতিবেদনে বলা হয়েছে যে, বিগত কয়েক মাস ধরে যে সকল বিশিষ্ট ব্যক্তিত্বকে আটকে রাখা হয়েছে এবং এখনো মুক্ত করা হয়নি, তাদের মধ্যে আইন বিষয়ক ব্যক্তিত্ব ফাজেল আল মানাসেফ, সৌদি আরবের প্রখ্যাত লেখকবৃন্দ যাকারিয়া সাফওয়ান ও আলী আল দাবিসী’র নাম উল্লেযোগ্য।

বলাবাহুল্য, কাতিফ শহরে শান্তিপূর্ণ মিছিল হতে গ্রেপ্তারকৃতদের মধ্যে হতে এখনো ৪০ জনেরও বেশী শিয়া মুসলমান আলে সৌদের কারাগারে আটক রয়েছেন।#